শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা স্কুল-কলেজ খোলার আগেই

২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০ AM
প্রতীকী

প্রতীকী

স্কুল-কলেজ খোলার আগেই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্কুল-কলেজ খোলার বিষয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেবো। এই সময়ের মধ্যে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমাদের নেয়া হয়েছে। আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগে শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেয়ার যে বিষয়টি, সমাপ্ত করতে পারব।

তিনি বলেন, কোথাও যদি মেরামত বা সংস্কারের দরকার হয়। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা বলেছি ১৭ মে যে হলগুলো খুলে দেয়া হবে, এর আগেই সংস্কার কাজ, মেরামতের কাজ যা কিছু প্রয়োজন হবে সেগুলো করবো। আর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে শিক্ষা প্রকৌশল অধিদফতর, পিডব্লিউডি- এদের সকলের মাধ্যমে মেরামতের কাজগুলো সম্পন্ন করবো।

স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারে তৃণমূল পর্যায়ে সব জায়গায় স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা, যে নোটিশগুলো থাকা দরকার সেগুলো প্রদর্শিত হচ্ছে কিনা- সেগুলো তারা দেখবেন। আর আমাদের প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যারা মাঠ পর্যায়ে আছেন, তারাও এই বিষয়গুলো মনিটর করবেন।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশ নেন।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬