প্রাক প্রাথমিক স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি © ফাইল ফটো

দেশের প্রাক প্রাথমিক স্কুলগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ শনিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খোলার সিদ্ধান্ত হয়।

সভা শেষে আজ শনিবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানগুলো খোলা হবে। তবে প্রাক প্রাথমিক স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত প্রাক প্রাথমিকককে ক্লাসে আনবো না। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখি যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়েছে। আমরা বসে প্রাক প্রাথমিক স্কুলের বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। এ অবস্থায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, তা নিয়ে আজ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়িয়ে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এবার তা ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬