বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান মন্ত্রীর

১৫ অক্টোবর ২০১৯, ০৬:৪১ PM

© টিডিসি ফটো

বিজ্ঞান চর্চর পাশাপাশি বিজ্ঞানকে মানুষের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইফায়েস ওসমান। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’র উদ্ধোধনকালে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।

এ সময় প্রকল্পের আওতায় তিনটি মুভিবাস ও দুইটি অবজারভেটরি বাস সর্বসাধারণের প্রদর্শনের জন্য উদ্বোধন করেন মন্ত্রী।

ইফায়েস ওসমান বলেছেন, সকলকে বিজ্ঞান চর্চা করতে হবে, বিজ্ঞানকে কাজে লাগাতে হবে এবং বিজ্ঞান নিয়ে সামনের দিকে এগুতে হবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ মোহাম্মাদপুর মডেল স্কুল এবং শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬