শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানরা অগ্রায়নপত্র দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সমাধানের উপায় জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে অগ্রায়নপত্র না দিলে সেটি ছাড়াই শিক্ষকদের বদলি আবেদন করতে হবে। তবে আবেদন করার সময় আবেদনপত্রে ‘প্রতিষ্ঠানপ্রধান অগ্রায়ন পত্র দেয়নি’ কথাটি উল্লেখ করতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘অনেক প্রতিষ্ঠানপ্রধান অগ্রায়নপত্র দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আপাতত অগ্রায়নপত্র ছাড়াই শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন শেষ হওয়ার পর বিষয়গুলো নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হতে পারে।’

এদিকে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত ১ হাজার ম্যানুয়াল আবেদন জমা পড়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো.শামিউল ইসলাম প্রামানিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ অনেক ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন জমা দিয়েছেন শিক্ষকরা। এখন পর্যন্ত প্রায় ১ হাজার  ম্যানুয়াল আবেদন জমা পড়েছে। এ আবেদনের সংখ্যা আরো বাড়বে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬