মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM
পিংকি সাইকেল ও প্রধানমন্ত্রী তারেক রহমান

পিংকি সাইকেল ও প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি সম্পাদিত

দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা আজকে বলবেন। আর সেটি হচ্ছে পিংকি সাইকেল। তাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই আলোচনা।

একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাসকৃত ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে উপহার হিসেবে ট্যাব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি এবার বাজেট অ্যালোকেশন করেছেন জিডিপির ২ শতাংশ এবং এটাকে তিনি উন্নীত করবেন আপ টু ৫ শতাংশ। এই ধরনের শিক্ষায় ইনভেস্টমেন্ট প্রিভিয়াসলি গভমেন্ট করেনি।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬