শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআইয়ে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

১৭ আগস্ট ২০২৬, ০৫:২৯ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। © টিডিসি ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর উপর গুরুত্ব দিতে হবে। 

আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘কিউএস  বাংলাদেশ ফোরাম ২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’। কনফারেন্সে বাংলাদেশের ৯০ টিরও অধিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। 

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) এর বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতেও টিভিইটি এর উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের কিউএস রেটিং এর অবস্থান আরো উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। তিনি এসময় ‘ক্রস-বর্ডার এডুকেশন’ এর উপরেও গুরুত্বারোপ করেন। 

এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোন অভাব নেই। এদেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফলাফল করছে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও বিশাল সাফল্য দেখিয়েছে। ‌ 'রিভার্স ব্রেইন ড্রেইন' এর  মাধ্যমে তাদেরকে দেশে এনে আমাদের সেই মেধাকে কাজে লাগাতে হবে। আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই। সেই সামর্থ্য আমাদের রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  এছাড়াও এসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএস এর চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এবার এসএসসি'র উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অসংখ্য জমা আবেদন পড়েছে। এই অবস্থা দেখে মনে হয় প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। ইতিমধ্যে প্রায় ১২ লক্ষেরও অধিক খাতা পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে। যা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছি, যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়। 

এ সময় তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সহজেই বাংলাদেশের ভিসা পাওয়া সম্ভব হবে।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9