সরকারি হচ্ছে আরও একটি কলেজ

১০ জুন ২০২৬, ১০:৫১ AM
হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ

হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ © সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন প্রতিবেদনসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ ৬ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। সে মোতাবেক সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

নির্দেশনায় মন্ত্রণালয় জানায়, কলেজের নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপকরণ; প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ; আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন পাঠাতে হবে।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬