অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়

০৯ জুন ২০২৬, ০১:১২ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০১:৩৫ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ ৬ বিষয় বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি সভায় সেটি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিলেন। সেটা তো আর চূড়ান্ত সিদ্ধান্ত বলা যায় না। 

এ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের কোন সিদ্ধান্ত নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি সংবাদ।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে সুখবর দিল মাউশি

তিনি আরও বলেন, এটি যদি বন্ধ হয় তাহলে আমাদের প্রায় ৩০ হাজার শিক্ষকের চাকরি থাকবে না। এটি কোন যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। 

এছাড়াও বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ৬টি বিষয়ের অনার্স (সম্মান) কোর্স বাতিল করা হতে পারে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমি নিউজ হিসেবে দেখেছি। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল জানানোর আগ পর্যন্ত বিষয়টি গুরুত্ব না দেওয়ার জন্য বলছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এসব বিষয়ে অনার্স থাকবে না, আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপ হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। প্রতি বছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্ম বাজারে প্রবেশ করে। এখান থেকে সর্বোচ্চ সরকারি, বেসরকারি মিলিয়ে ৭ থেকে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয় না।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে ওই সংস্কার পরিকল্পনার কোথাও অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো ঘোষণা বা প্রস্তাব দেওয়া হয়নি।

শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬