শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে চিঠি, যা বলছে মন্ত্রণালয়

১৩ মে ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৭:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১১০০ শিক্ষক বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সম্প্রতি তাদের আন্দোলনের প্রেক্ষিতে বকেয়া বেতনের বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অধিদপ্তর। এ চিঠির আলোকে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কারিগরি অধিদপ্তর থেকে বকেয়া বেতন নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কারিগরি শিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর। ফলে নীতিমালার বাইরে গিয়ে শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া সম্ভব হবে না। তবে অধিদপ্তরের চিঠিতে মন্ত্রণালয় চাইলে শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

জানতে চাইলে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে কারিগরি অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। অধিদপ্তর সরাসরি সুপারিশ করলে আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম। তবে তারা এমপিও নীতিমালার কথা উল্লেখ করায় বকেয়া বেতন দেওয়ার সম্ভাবনা কম। এরপরও আমরা বিষয়টি নিয়ে সভা করবো। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা প্রায় এক হাজার ১০০ শিক্ষক যোগদানের দিন থেকে বেতন পাচ্ছেন না। দীর্ঘদিন আন্দোলন করলেও তাদের বকেয়া বেতনের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়নি অধিদপ্তর। এর ফলে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে তাদের।

শিক্ষকদের অভিযোগ, সুপারিশ পাওয়ার দীর্ঘ সময় তাদের বেতন দেওয়া হয়নি। অথচ একই সময়ে সুপারিশপ্রাপ্ত অন্য শিক্ষকরা যোগদানের দিন থেকেই নিয়মিত বেতনভাতা পাচ্ছেন। এতে করে স্পষ্টতই বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের। এ ধরনের পরিস্থিতি শিক্ষক হিসেবে তাদের জন্য চরম হতাশাজনক ও অনাকাক্সিক্ষত। 

এ বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ মন্ত্রণালয় নেবে।’

জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950