সরকারি হচ্ছে বগুড়ার একটি ডিগ্রি কলেজ, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ AM
শহীদ জিয়া ডিগ্রি কলেজ

শহীদ জিয়া ডিগ্রি কলেজ © ফাইল ছবি

বগুড়ার গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলেজটি জাতীয়করণ করতে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বুধবার মন্ত্রণালয়ের  বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। সে মোতাবেক সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহনের করা প্রয়োজন।

নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপকরণ; প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ; আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬