বেসরকারি স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি করতে পারবে মন্ত্রণালয়

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীদের আবেদনের মাধ্যমে বদলির সুযোগ রাখা হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে প্রধান এবং কর্মচারীদের বদলি করতে পারবে।

শুক্রবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত করা হয়েছে। সেখানে একটি ধারায় সরকার চাইলে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বদলি সফটওয়্যার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। ১৫ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করেছে মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠাতে যাওয়া চিঠি প্রস্তুত। আগামী সপ্তাহে চিঠি পাঠানো হতে পারে।'

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। নীতিমালাটি পুনরায় সংশোধন করে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাউশির এক কর্মকর্তা

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9