রুটিন নিয়ে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর বক্তব্যটি ‘গুজব’

১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ PM
ফটো কার্ডগুলোকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়

ফটো কার্ডগুলোকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুটিন সংক্রান্ত একটি ফটোকার্ড সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বোর্ডে ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি গুজব থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেননি।

‘‘তাই এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করা এবং প্রচার ও শেয়ার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সঠিক তথ্য জানতে দায়িত্বশীল সূত্রের উপর নির্ভর করুন।’’

ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডে শিক্ষামন্ত্রীর ছবি ব্যবহার করে বলা হয়, ‘‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে।’’

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬