১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন নিয়ে যা জানাল মন্ত্রণালয়

২৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল ফিতরের পূর্বে এ প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই চেষ্টা আলোর মুখ দেখেনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক তদারক করা হচ্ছে। গত বুধবার সাপ্তাহিক শেষ কর্মদিবসেও অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব অনুমোদনের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এখনো প্রস্তাবে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। চলতি সপ্তাহে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হতে পারে। কোনো কারণে সেটি না হলে আগামী সপ্তাহে এ সংক্রান্ত অনুমোদন মিলবে বলে জানিয়েছে সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। তবে চলতি সপ্তাহে এ প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালানো হবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই উৎসব ভাতা বৃদ্ধির পরিপত্র জারি করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। 

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9