২৪ জুন শুরু হচ্ছে শিক্ষা সেবা সপ্তাহ

১৮ জুন ২০১৯, ০৯:২৫ PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীনস্ত সব প্রতিষ্ঠানে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপনের প্রস্তুতি চলছে। আগামী ২৪ থেকে ৩০ জুন শিক্ষা সেবা সপ্তাহ পালন করা হবে। শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি দিয়ে শিক্ষা সেবা সপ্তাহের সব উপকরণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

এদিকে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আমির হোসেন সাক্ষরিত আদেশে শিক্ষা সেবা সপ্তাহ বিষয়ে সকলকে অবহিত করতে এবং সপ্তাহব্যাপী বিশেষ সেবা প্রদান করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তাদের।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬