এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ

শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগ নিয়ে সভায় বসতে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে একটি সভা ডাকা হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশ হতে যাওয়া গেজেটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ হবে বাছাই পরীক্ষার মাধ্যমে। তবে কত নম্বরে এ পরীক্ষা সেটি চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে এনটিআরসিএর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে, মৌখিক পরক্ষায় কত নম্বর থাকবে তা এনটিআরসিএর নির্বাহী ঠিক করবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গেজেটে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে বাছাই পরীক্ষার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে কত নম্বরের মূল্যায়ন তা চূড়ান্ত করবে এনটিআরসিএর নির্বাহী বোর্ড। যদিও কমিটি ১০০ নম্বরের মূল্যায়নের প্রস্তাব করেছিল। তবে সেটি গেজেটে উল্লেখ করা হয়নি।’

এর আগে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) মাধ্যমে। তবে এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ ছিল ব্যাপক। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ইচ্ছানুযায়ী প্রধান নিয়োগ দেওয়ার ঘটনাও ছিল নিয়মিত। এসব অনিয়ম বন্ধে এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেয়।

গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সমমানের সব পদে নিয়োগ দেওয়া হবে এনটিআরসিএর মাধ্যমে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তার আগের দিন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারও জানান, বেসরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান প্রধান বা অধ্যক্ষ পুরো প্রতিষ্ঠানের নীতি ও মান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই মেধাভিত্তিক যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব গড়েই দীর্ঘমেয়াদে শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9