বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ, জানুয়ারিতে হচ্ছে না 

১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাচ্ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এই সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলিসহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না। ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলিও হতে পারবেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনের ডামাডোলের মধ্যে শিক্ষকদের বদলি করাটা কঠিন। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না। নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে।’

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সব বাধা উতরে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এনটিআরসিএর সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। 

তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছাচ্ছে বদলি কার্যক্রম। এ অবস্থায় বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের বদলি নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো। ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়ল।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬