শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে কর্মশালার তারিখ জানাল মন্ত্রণালয়

১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের বদলির জন্য টেলিটক একটি মডিউল তৈরি করছে। ওই মডিউল নিয়েই আগামী বুধবার মাউশিতে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার পর বদলি শুরু করার বিষয়ে বলা যাবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘সভায় শিক্ষা মন্ত্রণালয়, টেলিটক এবং মাউশির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সফটওয়্যারের ডেমো প্রদর্শনের কথা রয়েছে।’

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের। জানা গেছে, এ কর্মশালার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬