৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ

২০ মার্চ ২০১৯, ০৭:০৩ PM

© লোগো

৩৭তম বিসিএসের গেজেট বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশ করেছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mopa.gov.bd প্রকাশ করা হয়েছে। সুপারিশকৃত ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার পেয়েছেন ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে সুপারিশ করা হয়েছে।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৬৮ জন। গত ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন। এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন।

গেজেট দেখতে ক্লিক করুন...

আরো দেখুন: তিন বছর কেটে গেল তবুও নিয়োগ হলো না

 

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬