অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারী

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা৷ শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে তাদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্কুল- কলেজের মোট ৩ লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৬৮ হাজার ২৩৪ জন এবং কলেজের ৮০ হাজার ৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (আংশিক-লট-১) মূল বেতনের ৬ শতাংশ অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।

এছাড়া মূল বেতনের ৪ শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'মন্ত্রণালয় থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এখন এটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হবে। আজ বুধবারের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।'

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence