বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির সভা কাল

২১ অক্টোবর ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ক্লাসে পাঠদানরত শিক্ষক

ক্লাসে পাঠদানরত শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালা তৈরি করতে সভা ডাকা হয়েছে। আগামীকাল রোববার (২২ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সমস্কেলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে এই সভা ডাকা হয়েছে।

আগামী ২২ অক্টোবর সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সভার বিষয়ে নোটিশ জারি করে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য সুখবর আসছে

এ সভায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এনটিআরসিএর চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাকে অংশ নিতে বলা হয়েছে। 

জানা গেছে, বর্তমান এমপিও নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। এর ফলে তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন।

এর আগে ২০১৯ সালে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে একটি নীতিমালার খসড়া করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরে সেটি আর আলোর মুখ দেখেনি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9