শিক্ষা ঘাটতি পোষাতে ১২৩ কোটি ডলার বরাদ্দ যুক্তরাজ্যে

২০ জুন ২০২০, ০৮:২৯ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে যুক্তরাজ্যের স্কুলপড়ুয়াদের শিক্ষা কার্যক্রমে বেশ ক্ষতি হয়েছে। এ ঘাটতি পুষিয়ে নিতে বিশেষ কার্যক্রম হাতে নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এ লক্ষ্যে প্রায় ১০০ কোটি পাউন্ডের (১২৩ কোটি মার্কিন ডলার) তহবিল সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সহায়তা প্যাকেজের মধ্যে ৬৫ কোটি পাউন্ড পাবে সরকারি তহবিলপুষ্ট প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরাই সিদ্ধান্ত নেবেন এ অর্থ তারা কীভাবে খরচ করবেন। এছাড়া ৩৫ কোটি ডলার আলাদাভাবে বরাদ্দ রাখা হয়েছে, যা ব্যয় হবে চরমভাবে সুবিধাবঞ্চিত প্রায় ২০ লাখ শিশুকে শিক্ষাদান কর্মসূচিতে।

এর আগে দেশটিতে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে সেই ২০ মার্চ থেকে স্কুল বন্ধ রয়েছে। প্রথমে সরকার গ্রীষ্মকালীন ছুটির আগে স্কুল চালুর পরিকল্পনা করলেও পরে তা বাতিল করে দেয়। এদিকে শিক্ষাবিদরা আশঙ্কা করছেন, এত দীর্ঘ সময় শিক্ষার্থীরা স্কুল থেকে দূরে থাকলে একটা পিছিয়ে পড়া প্রজন্ম তৈরি হতে পারে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, যাদের ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই বললেই চলে, তাদের ক্ষেত্রে ঘাটতিটা আরো বেশি হবে।

এদিকে বরিস জনসন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে সব শিক্ষার্থীকে স্কুলে ফেরাতে যা কিছু করা প্রয়োজন, তা আমি করব। যত দ্রুত সম্ভব যেন এর বাস্তবায়ন হয়, তার জন্য আরো পরিকল্পনা সাজাব আমরা।’

গত সপ্তাহে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, যুক্তরাজ্যের ৭০ শতাংশের বেশি প্রাথমিক স্কুল কিছু নির্দিষ্ট বয়সভিত্তিক শিক্ষার্থীকে স্কুলে ফেরানোর কাজ শুরু করেছে। তবে সব বয়সী শিক্ষার্থীরা কবে স্কুলে ফিরতে পারবে, তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। বিশেষ করে এমন এক সময়ে শিশুদের স্কুলে ফেরানোর কথা বলা হচ্ছে, যখন যুক্তরাজ্যে এখনো প্রতিদিন এক হাজারের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950