স্কুল খুলে ফের বন্ধ দক্ষিণ কোরিয়ায়

৩০ মে ২০২০, ১০:২৭ AM

© ফাইল ফটো

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খুলে দেয়ার কয়েকদিন পরই পুনরায় বন্ধের ঘোষণা করা হলো দক্ষিণ কোরিয়ার দুইশর বেশি স্কুল। ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশটিতে ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা গেল দুমাসের মধ্যে সর্বোচ্চ। শঙ্কার বিষয়টি হলো, বেশিরভাগ আক্রান্তই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শনাক্ত হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে কোভিড-১৯ সংক্রমণের অধিকাংশই বুচেওন শহরের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রকোপের কারণে দক্ষিণ কোরিয়ার বুচেওন শহরের প্রায় ২৫১টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া আরো ১০০টি স্কুল খোলার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে এখন সেগুলো আর খুলছে না।

এদিকে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আবারো দু সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়ায় সামাজিক দূরত্ব কড়াকড়িভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানী সিউল এবং এর আশেপাশের শহরগুলোতে জাদুঘর, পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। এছাড়া বাসিন্দাদের গণজমায়েত এড়িয়ে চলার জন্যও আহ্বান জানানো হয়েছে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬