নারীকে প্রতিবাদ করতে শেখাবে ‘শাহানা কার্টুন’

১২ জানুয়ারি ২০২০, ০৯:৪০ AM

© সংগৃহীত

নারীকে অন্যায়, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলতে এবার স্কুলে স্কুলে দেখানো হবে ‘শাহানা কার্টুন’। শনিবার রাজধানীর কলাবাগানে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শাহানা কার্টুন ব্যবহারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। (a2i-Access Information) নামের ফেসবুক পেজে নমুনা ক্লাসের লাইভ সম্প্রচার করা হয়।

শাহানা কার্টুনের মাধ্যমে বোঝানো হয়, ‘শাহানা’ একজন প্রতিবাদী মেয়ে। মেয়েদের বয়ঃসন্ধিকালে যৌন হয়রানি, যৌতুক, বাল্যবিবাহসহ অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজগুলোর বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয় তা দেখানো হয়েছে শাহানা কার্টুনের মাধ্যমে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জানান, ‘নারীকে দুর্বল ভাবা হয়, কিন্তু কাউকে দুর্বল ভেবে অত্যাচার করা আইনবিরোধী। এই শাহানা কার্টুনের মাধ্যমে আমরা দেখেছি সে কিভাবে প্রতিবাদ করে। এই শাহানা কার্টুনের গল্পে বলা আছে, লজ্জার কিছু নেই, তোমরাও লজ্জা পাবে না। কারণ যে উত্ত্যক্ত করবে সে অপরাধী। তাই লজ্জা তার পাওয়া উচিত, তোমার নয়। যৌন হয়রানিমূলক যা ঘটবে তোমরা সঙ্গে সঙ্গে পরিবারকে জানাবে।’

ডা. দীপু মনি বলেন, ‘আমরা শাহানা কার্টুনের এই কথাগুলো সারা দেশের সব কিশোর-কিশোরীর কাছে পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে সুন্দর ও স্বাভাবিক একটি সম্পর্ক তৈরি হবে। কারো অধিকার ক্ষুণ্ন হওয়া শুধু একজনের পক্ষে খারাপ, এমন নয়, পুরো সমাজের জন্যই ক্ষতিকর। আমরা মাদরাসায়ও এ রকম একটি উদ্যোগ নিতে যাচ্ছি। আশা করা যায়, তখন কেউ কারো অধিকার ক্ষুণ্ন করবে না।’

বাংলাদেশের জন্য ২০১৫ সালে নির্মিত ‘শাহানা ইন্সপাইরিং চেঞ্জ’ নামের এ কার্টুনটি তৈরি করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস। ওই কার্টুন এবার ক্লাসে প্রদর্শন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরেরর তৈরি করা পাঠ-পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচিত এপিসোডগুলো ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে দেখানো হবে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, এটুআই ও ইউএনএফপিএর কর্মকর্তারা এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

 

জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
মালয়েশিয়াকে নিয়ে ছেলেখেলা, সিরিজ জিতল বাংলাদেশ
  • ১০ আগস্ট ২০২৬