শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরি পেতে আবেদন শুরু ১ ফেব্রুয়ারি

০৭ জানুয়ারি ২০২০, ১১:৫০ AM

© টিডিসি ফটো

সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন গ্রহণ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, গরীব ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও দুরারোগ্য ব্যাধি ও দৈব দূর্ঘটনার জন্যও মঞ্জুরির আবেদন করতে পারবেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের জন্য এই অনুদান আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে বিশেষ মঞ্জুরির আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে বিশেষ মঞ্জুরির টাকার আবেদন করা যাবে।

বিশেষ মঞ্জুরির অনুদান পেতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে (www.shed.gov.bd) আবেদন করতে হবে। ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

সূত্র জানিয়েছে, আবেদনের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে। শিক্ষক ক্যাটেগরিতে আবেদন করতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারী সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রত্যয়ন পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনের কোন হার্ডকপি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬