অষ্টম শ্রেণিতে রেজিষ্ট্রেশনের সর্বনিম্ন বয়স ১১, সর্বোচ্চ ১৭

৩১ আগস্ট ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

শিক্ষার্থীর বয়স ১১ বছর পূর্ণ না হলে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন করা যাবে না।  এ শ্রেণির রেজিস্ট্রেশনে সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ১৭ বছর। 

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, জেএসসি পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীদের নূন্যতম বয়স ১১ বছরের বেশি হতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ১৭ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর। প্রসঙ্গত, শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পড়ার পর ওই বছরের শেষে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যার্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাব। বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্নমাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল এন্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না। 

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬