ঢাকা বোর্ড: এইচএসসি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬ আগস্ট ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড © ফাইল ছবি

এবারের এইচএসসি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আজ বুধবার (১৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত সংশোধিত কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণ তুলে ধরা হয়েছে।

ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকার বিষয়ে বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে, অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাক যোগে ওএমআর-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন। ভেন্যু কেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এতদসংক্রান্ত যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবেন।  

জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোনো অধ্যাপক।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমদিন দুপুর ২টায় হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬