সন্ধ্যার পর বের হতে পারবে না গাজীপুরের শিক্ষার্থীরা

২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ PM
সন্ধ্যার পর বের হতে পারবে না শিক্ষার্থীরা

সন্ধ্যার পর বের হতে পারবে না শিক্ষার্থীরা © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে লক্ষে সন্ধ্যা ৭টার পর বাড়ির বাহিরে ঘোরাফেরা ও আড্ডা দেয়া যাবে না মর্মে গণবিজ্ঞপ্তি জারি করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য উপজেলার বিভিন্ন স্থানে থাকা চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড়ে শিক্ষার্থীদের আড্ডা দেয়া থেকে বিরত থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬