জিপি-টেলিটকের আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ চালু

২১ আগস্ট ২০২২, ১০:১৩ PM
গ্রামীনফোন-টেলিটক

গ্রামীনফোন-টেলিটক © সংগৃহীত

গ্রামীণফোন ও টেলিটকের চার ডেটা প্যাকেজের মেয়াদ এখন আনলিমিটেড। ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির ডেটা কিনলে মেয়াদ ফুরিয়ে যাওয়ার চিন্তা নেই। 

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।

তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ বিবেচনায় গ্রামীণফোন ও টেলিটক আনলিমিটেড মেয়াদের চারটি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে। গ্রামীণফোনের প্যাকেজ দুটি হলো- ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি। আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের দুটি প্যাকেজ হলো-  ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি। 

এর আগে, চলতি বছরের ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ দেয়। অন্যান্য অপারেটরগুলো পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে। আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া ও নির্দেশিকা অনুসরণ করা হবে।

মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্…
  • ১৩ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকারের ফারুক
  • ১৩ অক্টোবর ২০২৬
নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬