স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন

২১ আগস্ট ২০২২, ০৮:২২ PM
প্যাটার্ন লক

প্যাটার্ন লক

অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির জন্য আমরা অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করে থাকি। তবে এই প্যাটার্ন ভুলে গেলে আর দুর্ভোগের শেষ থাকে না। কিন্তু একটু জানা থাকলে ভুলে যাওয়া প্যাটার্ন লকের বিষয়টি আপনি নিজেই সমাধান করতে পারেন। এ সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোন রিসেট করতে হয়। তাহলে আসুন জেনে নিই স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে কী করবেন?

প্যাটার্ন লক ভুলে গেলে কয়েকবার চেষ্টা করার পর স্ক্রিনের নিচে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন আসবে। সেটিতে ক্লিক করুন। এরপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক দিয়ে নিন।

আরও পড়ুন: বাবা-মায়েদের যে ভুলগুলো প্রতিবন্ধক হতে পারে শিশুর বেড়ে ওঠায়

স্যামসাং এবং অন্যান্য মোবাইলফোনের ক্ষেত্রে প্রথমেই সেটটি সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে।

এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে। এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষণ অপেক্ষা করুন।

 এছাড়াও আরও একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে নতুন প্যাটার্নের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নিজের ই-মেইলে। এতে অন্য কোনো স্মার্টফোন বা ডেস্কটপ থেকে সহজেই প্যাটার্নটি খুঁজে পাবেন।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬