ফেসবুক-ইউটিউব থেকে উসকানিমূলক ভিডিও সরাতে নোটিশ

২১ আগস্ট ২০২২, ০৬:৩১ PM
 ফেসবুক ও ইউটিউব

ফেসবুক ও ইউটিউব © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে উসকানিমূলক এবং ভুয়া সংবাদের ভিডিও সরাতে আইনি নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। পুরোনো ভিডিওর সঙ্গে সত্য-মিথ্যা যুক্ত করে ভুয়া সংবাদ এবং ভিডিও কনটেন্টকে উসকানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুই আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান এ নোটিশ দেন।

নোটিশকারী দুই আইনজীবী হলেন, সুপ্রিমকোর্টের আইনজীবী নিলুফার আনজুম ও জজ কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশের পাবলিক পলিসিবিষয়ক প্রধান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে উসকানিমূলক পোস্টের ওপর নজর রাখতে এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন- যা রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনজীবনে শৃঙ্খলার জন্য হুমকি। ভুয়া তথ্য রাষ্ট্রযন্ত্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩৮ ও ৪৪ ধারার লঙ্ঘন। এতে বাংলাদেশের টেলিকমিউনিকেশন আইনেরও লঙ্ঘন হচ্ছে।’

আরও পড়ুন: রাবি ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে তদন্ত কমিটি

এতে আরও বলা হয়, ‘সম্প্রতি দেখা গেছে যে ফেসবুক ও ইউটিউব তাদের নজরদারি কৌশল পুরোপুরি অনুসরণ করছে না। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি ঘটছে। বাংলাদেশে প্রচুর ভুয়া সংবাদ, কনটেন্ট, ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীর সম্মানহানি হচ্ছে।

ফেসবুক ও ইউটিউব থেকে এসব কনটেন্ট সরাতে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬