এনার্জিপ্যাক ফিউচার লিডারশীপ প্রোগ্রামের সনদ প্রদান

০১ আগস্ট ২০২২, ০৫:৪২ PM
সনদ প্রদান অনুষ্ঠান

সনদ প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) উদ্যোগে 'এনার্জিপ্যাক ফিউচার লিডারশীপ প্রোগ্রাম ইনটেক-১' এর সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এনার্জিপ্যাকের কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার  গড়তে সহায়তা করার লক্ষ্যে চলতি বছরের শুরুতে “এনার্জেটিক ফিউচার লিডারশীপ প্রোগ্রাম” এর উদ্যোগ গ্রহণ করে জ্বালানি, শক্তি ও ইঞ্জিনিয়ারিং সেবা খাতে দেশের খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ তামিম (ডীন, কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, বুয়েট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক নুরুল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। 

আরও পড়ুনঃ বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সৌদির বিশ্ববিদ্যালয়গুলো

অনুষ্ঠানে এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, 'দেশের প্রকৌশল খাতকে এগিয়ে নিতে এবং ভবিষ্যতের উদ্ভাবনী ধারা ও বৈচিত্র্যময় বাজার চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আগামী প্রজন্মের প্রকৌশলীদেরকে আরও দক্ষ ও কর্মক্ষম করে তুলতে হবে। এই আয়োজনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমরা তরুণ শিক্ষার্থীদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা নিঃসন্দেহে অভাবনীয়। ১ হাজারেরও বেশি আগ্রহী প্রকৌশল শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ২৫ জনকে নিয়ে আমরা আমাদের ইনটেক-১ চালু করেছিলাম, এবং আশা রাখছি ভবিষ্যতে এই কার্যক্রমকে প্রসারিত করার মাধ্যমে আমরা আরও অধিক সংখ্যক শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়নে সহযোগিতা করতে পারবো'।

পরে এনার্জিপ্যাক ফিউচার লিডারশীপ প্রোগ্রাম ইনটেক-১ সনদ প্রদান প্রোগ্রামে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে এনার্জিপ্যাকের পক্ষ থেকে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয়।

মূলত নেটওয়ার্কিং ও ট্রেনিংয়ের মাধ্যমে প্রকৌশল শিক্ষার্থীদেরকে নিজ নিজ খাতে আরও দক্ষ করে তোলা এবং ক্যারিয়ের কে আরও এগিয়ে নিতে সাহায্য করার লক্ষ্য নিয়ে 'এনার্জেটিক ফিউচার লিডারশীপ প্রোগ্রাম'টি চালু করে এনার্জিপ্যাক। প্রোগ্রামের ক্রস-ফাংশনাল এক্সপেরিয়েন্স, এক্সপেরিমেন্টাল লার্নিং এবং লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং অংশগ্রহণকারী তরুণদেরকে অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও পরিণত করে তোলে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও ভার্চুয়াল অংশগ্রহণ মিলে এই আয়োজনটি মোট ৩ মাস ধরে কার্যকর ছিল।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬