ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট

২৬ জুলাই ২০২২, ০৩:১৪ PM
সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট

সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট © সংগৃহীত

এবার সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। চলতি সপ্তাহে সংস্থাটি ভিভা এনগেজ প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছে। নতুন প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে।

তবে মজার বিষয় হচ্ছে,  ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে।

সম্প্রতি নতুন প্লাটফর্মটির একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার অপশনটি পাওয়া যাবে এখানে। 

বিশেষজ্ঞরা দাবি করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট। কারণ, মার্কেটে ফেসবুকের মতো বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে।

তবে মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্মটিতে যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটা নয়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যেমন স্টোরিজ ফিচার দেখা যায়, একই ধরনের ফিচার মাইক্রোসফটের ভিভা এনগেজেও দেখা যেতে পারে।

তবে সোশ্যাল প্লাটফর্ম হলেও এটি মূলত ব্যবসার উপরেই ফোকাস করবে মাইক্রোসফট।

ট্যাগ: ফেসবুক
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬