সিনারিও-বেজড ফার্স্ট স্যুট ক্লাউড সল্যুশন নিয়ে এসেছে হুয়াওয়ে

২৫ জুলাই ২০২২, ০৬:৪০ PM
চ্যান শুয়েজুন

চ্যান শুয়েজুন © টিডিসি ফটো

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সিনারিও-বেজড ফার্স্ট স্যুট ক্লাউড সল্যুশন নিয়ে এসেছে হুয়াওয়ে। চীনের শেনঝেনে গত ১৮-২১ জুলাই ‘উইন-উইন ইনোভেশন উইক’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বৈশ্বিক অপারেটর, খাত সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা ৫.৫জি, গ্রিন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করেন, যাতে ডিজিটাল অর্থনীতিতে একসাথে সবার প্রবৃদ্ধি সম্ভব হয়।

সম্মেলনে হুয়াওয়ে ক্যারিয়ার আইটি মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক চ্যান শুয়েজুন নতুন সল্যুশনের ঘোষণা দেন। সল্যুশনগুলোতে মনিটাইজিং নেটওয়ার্ক, ইনোভেটিং সার্ভিস (উদ্ভাবনী সেবা) এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে সহজ করার ওপর আলোকপাত করা হয়, যাতে করে ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো ক্লাউড রূপান্তর ও তাদের প্রবৃদ্ধিকে ত্বরাণ্বিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সামনের দিনগুলোতে টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ফাইভজি’র অগ্রগতি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা ও এজ কম্পিউটিং এবং ক্লাউড ট্রান্সফরমেশন (রূপান্তর) ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো পড়ুনঃ তুরস্কের আলটিনবাস ইউনিভার্সিটির সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

গার্টনারের তথ্য মতে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো ক্লাউড রূপান্তরে বিনিয়োগ বাড়াবে, যার সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধির হার (সিএজিআর) দাঁড়াবে ২৭ শতাংশ। হুয়াওয়ে এর তিন দশকেরও বেশি সময়ের টেলিকম খাতে কাজের অভিজ্ঞতা এবং ক্লাউডের দক্ষতাকে ক্যারিয়ার ক্লাউড রূপান্তরের জন্য নিম্নলিখিত মূল কারণগুলো চিহ্নিত করেছে।

প্রথমত, ক্যারিয়ারের নিজস্ব সুবিধার ওপর ভিত্তি করে একটি রূপান্তর কৌশল নির্বাচন করা; দ্বিতীয়ত, ডেটা সুরক্ষা, সিস্টেম অ্যাবিলিটি (সিস্টেমের স্থিতিশীলতা) এবং পরিষেবার
তৎপরতা (সার্ভিস অ্যাজিলিটি) বিবেচনা করে একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার পথকে সুগম করা; এবং তৃতীয়ত, দুই পক্ষের জন্য লাভজনক সহযোগিতার (উইন-উইন কোলাবোরেশন) ক্ষেত্রে একটি বিশ্বস্ত, অভিজ্ঞ এবং উপযুক্ত সহযোগী নির্বাচন।

চ্যান শুয়েজুন হুয়াওয়ে ক্লাউডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘ক্যারিয়ার ক্লাউড ট্রান্সফরমেশনের (রূপান্তরের) মূল চাবিকাঠি হলো নেটওয়ার্ক, সেবা এবং কার্যক্রমের জন্য ক্লাউডের আরও ইতিবাচক ব্যবহার। রূপান্তর ও নতুন প্রবৃদ্ধির বিকাশে হুয়াওয়ে ক্লাউড বৈশ্বিক ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করবে।’

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬