মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে প্রাণ গেল শিশুর

০৯ জুলাই ২০২২, ০৪:৩২ PM
মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ

মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ © প্রতীকী ছবি

আবর্জনার স্তুপে পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক শিশুর। আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে বছর তিনেকের শিশু সুরজ মণ্ডলের।

পরিবার সূত্রে খবর, সকাল সোয়া ৬টা নাগাদ মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়িতে থেকে ফিরছিলেন ওই শিশু। সেই সময় ওই ঘটনা ঘটে। রাস্তার পাশে একটি আবর্জনার স্তুপে আগুন ধরে গিয়েছিল। ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের ব্যাটারি ছিটকে এসে শিশুর গলায় লাগে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশু। এর পর তাকে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আবর্জনার স্তুপে ফেলেছিলেন। তা থেকে আগুন ধরে আবর্জনার স্তুপে পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।

মোবাইলের ব্যাটারি আবর্জনার স্তুপে কেমন করে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া অন্য কোনও ধরনের বিস্ফোরক ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্…
  • ১৩ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকারের ফারুক
  • ১৩ অক্টোবর ২০২৬
নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬