গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

০২ জুলাই ২০২২, ১১:৫৮ AM
গ্রামীণফোন

গ্রামীণফোন © সংগৃহীত

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করা যাবে না। এর আগে মোবাইল রিচার্জের সর্বনিম্ন লিমিট ছিল ১০ টাকা।

তবে গ্রাহকরা ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। শুক্রবার এসএমএস বার্তায় ব্যবহারকারীদের এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০ টাকা রিচার্জ করলে ৩০ দিনের মেয়াদ পাওয়া যাবে। এর আগে ১০ টাকা রিচার্জেও ৩০ দিন মেয়াদ পাওয়া যেত।

আরও পড়ুন: ফেনীর ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতই ব্যবহার করা যাবে।তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

সম্প্রতি ভয়েস কল-ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

গত বুধবার এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোন নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

এদিকে গ্রামীণফোনের কাছে (অডিট আপত্তির) সরকারের বকেয়া টাকার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে পরিশোধ করেছে ২ হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। 

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬