‘‘মানুষ আমার উপর বিশ্বাস কইরা ২ কোটি টাকা দিছে’’

২৯ জুন ২০২২, ০৭:০৪ PM
তাশরীফ খান

তাশরীফ খান © ফাইল ছবি

বন্যা কবলিত মানুষদের জন্য ২৪ ঘণ্টায় এক কোটি টাকারও বেশি অনুদান তুলে আলোচনায় আসেন তাশরীফ খান। এখন পর্যন্ত প্রায় দুই কোটি টাকা অনুদান তুলেছেন তিনি।

বুধবার (২৯ জুন) বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাশরীফ খান। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‍

‘‘আমরা কারা এই পরিচয় জানার কারও দরকার নাই। আমরা মানুষ এটাই একমাত্র পরিচয়। আপনাদের বিপদ তাই আমরা ছুইটা আসছি ঢাকা থেইকা। 

লাখ লাখ মানুষ বিপদে আছে। প্রয়োজনের এর তুলনায় আমাদের ত্রাণের সংখ্যা খুবই কম। মানুষ আমার উপর বিশ্বাস কইরা ২কোটি টাকা দিছে। দুই কোটি শুনতে অনেক লাগে কিন্তু ১০০০ থেকে ১২০০ কইরা প্রতি প্যাকেট করলে আমরা মাত্র ১৫ থেইকা ১৭ হাজার পরিবারের কাছে খাবার প্যাকেট দিতে পারব। আমি জানি আমাদের লিস্টে যারা আছে তার বাইরে অনেকেই হয়ত খাবার পাবেন না। 

আরও পড়ুন: ফাঁস নেয়ার আগে ডায়রিতে ‘নিঃসঙ্গতা’ লিখে বিদায় নিলেন শিক্ষক

আমি ত আসছি হয়ত কিছুক্ষণ থাইকা চইলা যাব তবে আপনাদের কাছে আমার হাত জোর কইরা অনুরোধ, যারা খাবার পাবেন না, যদি দেখেন কেউ না খাইয়া আছে তাইলে আপনারা তাদের সাথে শেয়ার কইরা খায়েন। যদি অল্প ভাত থাকে তাও চেষ্টা করবেন প্লেইটের ভাতটা শেয়ার কইরা খাইতে। 

শোনেন, মানুষ কে কি করবো সেই আশা কইরা থাকবেন না। কেউ আপনারে আইসা খাওয়ায় দিবে না। হয়ত আমরা আসছি যে খাবার দিব এতে ১০-১২ দিন চলবো। এর পরে আবার বন্যা হইলো হয়ত না ও আসতে পারি। নিজেরা নিজেদের খেয়াল রাখবেন। এইটা অনেক বড় বিপদ। এইটারে আমরা বলি ন্যাশেনাল ক্রাইসিস। বাংলাদেশে এত বড় বিপদ খুব কম হইসে। 

যারা ধনি মানুষ আছে আশাপাশে তাদের একটু রিকোয়েস্ট করবেন। সবাই একটু ভাগ বাটোয়ারা কইরা চলবেন। পারলে নিজের প্লেইট থেইকা আরেকজনরে খাওয়ায়েন। কোন ভুল ত্রুটি হইলে মাফ কইরা দিয়েন, আসসালামুয়ালাইকুম।’’

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence