যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন 

২০ মে ২০২২, ০৮:৪৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানুষের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি জীবনে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানুষ এ যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে উঠেছেন। প্রতি মুহূর্তেই কোনো না কোনোভাবে মানুষ এতে অ্যাক্টিভ থাকছেন।

বর্তমানে ব্যক্তি জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই মাধ্যমের মধ্য দিয়ে একে অপরের নিকটে জানান দিচ্ছেন। অনেক সময় ফোন আনলক করে কারোর হাতে দিতে ভয় হয়ে থাকে। যদি কেউ গোপন এসব তথ্য এসব তথ্য দেখে ফেলেন তাতেই বাঁধে সমস্যা। তবে এর সমাধানও রয়েছে। জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল…

১। শুরুতেই আপনার হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর হোম পেজে চলে যান। এরপর চ্যাট লিস্টের ডানদিকে তিনটি ডট দেখতে পারবেন। এতে স্পর্শ করুন।

২। Settings অপশনে যান। এরপর Account অপশনে টাচ করুন।

৩। সেখান থেকে Privacy অপশনে যান। এরপর তাতে ক্লিক করুন।

৪। প্রাইভেসি অপশনের নিচের দিকে ‘Fingerprint Lock’ অপশন পাবেন। এটিতে টাচ করুন।

৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করে নিন।

৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার হলেই আপনার হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর থেকে আপনি ছাড়া আর কেউ গোপন চ্যাট দেখতে পারবে না।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬