ইউরোপিয়ান রোবোটিকস লিগ

শীর্ষ পাঁচে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল

১৫ মে ২০২২, ০৫:৫২ PM
 ‘দ্বিচারী’ রোবোটিকস দল

‘দ্বিচারী’ রোবোটিকস দল © সংগৃহীত

ইউরোপিয়ান রোবোটিকস লিগে (ইআরএল) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের 'দ্বিচারী' রোবোটিকস দলটি শীর্ষ পাঁচে পৌঁছেছে। দলের সদস্যরা শিগগির গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার জন্য পোল্যান্ডের পোজনান শহরে যাবেন।

জানা যায়, যেখানে তারা ২০ থেকে ২৫ জুন পর্যন্ত আরও ৪ বিদেশি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিযোগিতায় জরুরি পরিস্থিতিতে কীভাবে রোবট মানুষের কাজে লাগতে পারে, তা বিচার করা হয়।

প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষে দ্বিচারীকে তাদের ভূমি ও আকাশপথে চলতে সক্ষম রোবটগুলোকে পরিচালনা করে দেখাতে হবে এবং একইসঙ্গে বিচারক প্যানেলের সামনে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত প্রদর্শন করতে হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে মূলত রোবটের সহায়তায় বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনার সমস্যার সমাধান করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞ উপদেষ্টাদের তত্ত্বাবধানে টিম দ্বিচারীর নেতৃত্বে আছেন মো. ফিরোজ ওয়াদুদ (টেকনিক্যাল ও অটোনোমাস লিড), শামস ফারদৌস অর্ণব (টিম লিড এবং মেকানিক্যাল ও ডিজাইন লিড), জহির উদ্দিন (এআই এবং কমিউনিকেশন লিড), সাদিকুল আলিম ত্বকি (রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন লিড), মাহবুব উল হক (ইলেকট্রনিক্স লিড), মুনতাসির আহাদ (ইলেকট্রনিক্স কো-লিড), সিহাব সাহারিয়ার (কন্ট্রোল অ্যান্ড সফটওয়্যার লিড), মো. আমান্তো আমিন (ম্যানেজমেন্ট অ্যান্ড পিআর লিড) এবং তানজিমুল আলম (ম্যানেজমেন্ট অ্যান্ড পিআর কো-লিড)।

রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন লিড সাদিকুল আলিম ত্বকি বলেন, আমরা একটি রোভার ও একটি ড্রোন তৈরি করেছি, যা দুর্যোগ কবলিত অঞ্চলে আটকে পড়া জীবিত মানুষ খুঁজে বের করতে এবং সংকট মোকাবিলায় জরুরি পণ্য সরবরাহের জন্য কাজ করবে।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬