টেন মিনিট স্কুলের নতুন সিওও মির্জা সালমান

১১ মে ২০২২, ০৭:৩৬ AM
টেন মিনিট স্কুলের নতুন সিওও মির্জা সালমান হোসাইন বেগ

টেন মিনিট স্কুলের নতুন সিওও মির্জা সালমান হোসাইন বেগ © সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের নতুন সহপ্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সালমান হোসাইন বেগ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

টেন মিনিট স্কুলকে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার কাজ করবেন সালমান। তিনি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, ব্যবসার উন্নতি, দক্ষতা, পণ্য এবং প্রবৃদ্ধি নিয়ে কাজ করবেন।

টেলিনর থাইল্যান্তে সাড়ে তিন বছর কাজ করার পর টেন মিনিট স্কুলে যোগ দিলেন সালমান। টেলিনরে তিনি ভাইস প্রেসিডেন্ট ও উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল বিভাগের প্রধান ছিলেন। তিনি মাইজিপি অ্যাপ তৈরিতেও ভূমিকা রাখেন।

আরো পড়ুন: ইউটিউব থেকে আয় করার ৫ উপায় 

সালমান গত বছর থেকে টেন মিনিট স্কুলের উপদেষ্ঠা ও বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টেন মিনিট স্কুল বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিষয়ক অ্যাপ। এর প্রায় ৩৬ লাখ অ্যাপ ব্যবহারকারী, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই কোটি ৮০ লাখ সাবসক্রাইবার এবং ৪০ হাজার শিক্ষাবিষয়ক ভিডিওর লাইব্রেরি রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬