বন্ধ হলো অ্যালেক্সা ডট কমের ২৫ বছরের সেবা

০৪ মে ২০২২, ১১:৫৪ PM
সাইটে বন্ধ হয়ে যাবার নোটিশ

সাইটে বন্ধ হয়ে যাবার নোটিশ © সংগৃহীত

ঘোষণা আগেই এসেছিল, এবার বন্ধ হয়ে গেলো ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক বহুল পরিচিত অ্যালেক্সা ডট কম সেবা। গত বছর ৮ ডিসেম্বর থেকেই তারা আর নতুন সাবস্ক্রিপশন নেয়া বন্ধ রেখেছিল এবং ১ মে ২০২২ থেকে তা কার্যকর হচ্ছে।

অ্যালেক্সা ডট কমের সাইটে গেলে দেখা যাচ্ছে তাদের বন্ধ হয়ে যাবার নোটিশ।

এক ব্লগ পোস্টে এ বিষয়ে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি ১ মে থেকে বন্ধ হচ্ছে। আড়াই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ব্লগ পোস্টে আরও বলা হয়, যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা ১ মে ২০২২ পর্যন্ত যাবতীয় সুবিধা পাবেন। তবে বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যালেক্সা এপিআই ভিত্তিক যেসব সেবা চালু আছে, সেগুলো শুধু আগামী ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চালু থাকবে। গ্রাহকরা চাইলে যেকোনো সময় তাদের একাউন্ট বন্ধ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

ওয়েবসাইট অ্যানালিসিসভিত্তিক এ উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে সাইটটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র‍্যাংকিং কত অ্যালেক্সায় তাও দেখা যায়।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬