ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটিরও বেশি সিম ব্যবহারকারী

০২ মে ২০২২, ০৫:১২ PM

© প্রতীকী ছবি

ঈদুল ফিতর উদযাপনে গতকাল রবিবার (১ মে) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ঈদের দুদিন আগে ঢাকা ছেড়ে যাওয়ার এই সংখ্যা সর্বোচ্চ।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় আগামীকাল মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১ মে পর্যন্ত তিন দিনে (২৯ এপ্রিল-১ মে) ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে।

টেলিকম সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তি দুটি করে সিম ব্যবহার করেন। আর এই হিসাব সক্রিয় সিমের ক্ষেত্রে দেওয়া হয়েছে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬