রাজধানীতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকছে

২৮ এপ্রিল ২০২২, ০৪:৫৭ PM
ব্যাংকে লেনদেন

ব্যাংকে লেনদেন © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) রাজধানীতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ঈদের আগে ব্যবসা-বাণিজ্যে লেনদেন বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাং খোলা রাখা যাবে। এছাড়া শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এই দু’দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপরোল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না।

আরও পড়ুন: প্রেমিকাকে পেতে ৩ বছর ধরে ক্যাডার হওয়ার নাটক সাজিয়েছিলেন বিপ্লব

এর আগে এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬