এটিএম বুথ বন্ধ থাকবে ৩ দিন, রকেট ২৪ ঘণ্টা

২৭ এপ্রিল ২০২২, ০৭:৫০ PM
ডাউনটাইম নোটিশ

ডাউনটাইম নোটিশ © সংগৃহীত

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও সিআরএম তিন দিন বন্ধ থাকবে। সুইচিং সিস্টেম আপগ্রেডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (২৭ এপ্রিল) ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানায়, সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম/সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা ৬ মে ৮ মে পর্যন্ত বিভিন্ন সময় বন্ধ থাকবে।

আগামী ৫ মে রাত ১২টা ১ মিনিট থেকে ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এটিএম ও সিআরএম সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে।

আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি: কমিশন বাণিজ্যে এগিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি

পিওএস সেবা বন্ধ থাকবে ৩৬ ঘণ্টা। ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ মে দুপুর ১২ টা পর্যন্ত পিওএস সেবা নিতে পারবে না ব্যাংকটির গ্রাহকরা।

৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টা ই-কমার্স, রকেট অ্যাড মানি সেবা বন্ধ থাকবে।

নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা বন্ধ থাকবে ১৮ ঘণ্টা। আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে সন্ধ্যা ৬ টা এ সব সেবা বন্ধ থাকবে।

আর মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬