প্রাথমিক স্তরে কোডিং যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে: মোস্তাফা জব্বার

২৩ এপ্রিল ২০২২, ০৭:১২ PM
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার © ফাইল ফটো

প্রাথমিক স্তর থেকে কোডিং যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, কেবল ভবিষ্যৎ পেশার জন্যই নয় বরং চিন্তার জগতটাকে চমৎকারভাবে বিকশিত করার জন্য প্রোগ্রামিং ধারণা অপরিহার্য। 

শনিবার (২৩ এপ্রিল) ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে বিডিওএসএন আয়োজিত ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভুক্তিকরণ-বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোস্তাফা জব্বার বলেন, প্রোগ্রামিং নারীদের কাজের পরিবেশ তৈরির পাশাপাশি তাদের কর্মজীবনের নিরাপত্তাও দিতে হবে। এই লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম উদ্যোগের আওতায় প্রাথমিক স্তরে কোডিং যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইংরেজি নামের ১২ জনকে ‘আনফ্রেন্ড’ করলেন মোস্তফা জব্বার

তিনি বলেন, স্বাধীনতার বড় অর্জন আমরা আমাদের মেয়েদের শিক্ষায় সম্পৃক্ত করতে পেরেছি। মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে পারলে তারা অসম্ভব সৃজনশীল কাজ করতে পারবে। শিশুরাও অসাধারণ দক্ষতার সঙ্গে প্রোগ্রামিং করছে। সুযোগ সৃষ্টি করার মাধ্যমে মেয়েদের মানবসম্পদ হিসেবে কাজে লাগানো সম্ভব হবে।

মন্ত্রী বলেন, মেয়েদের একসঙ্গে পারিবারিক কাজকর্মের চাপ সামলানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে হয়। পশ্চাৎপদ ধারণার কারণে অনেক মেয়েকে পেশার প্রতি নিরুৎসাহিত করা হয়। এ ধরনের নানা বাধার দেওয়াল ভেঙে নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে পারলে অনেক সুফল পাওয়া সম্ভব।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬