ফেসবুক আইডি সুরক্ষিত রাখার ৭ উপায়

২৩ এপ্রিল ২০২২, ১০:২৬ AM
আইডি নিরাপদ রাখার উপায়

আইডি নিরাপদ রাখার উপায় © সংগৃহীত

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মানুষের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি জীবনে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানুষ এ যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে উঠেছেন। প্রতি মুহূর্তেই কোন না কোনভাবে মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকছেন।

বর্তমানে ব্যক্তি জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই মাধ্যমের মধ্য দিয়ে একে অপরের নিকটে জানান দিচ্ছেন। এতে করে হ্যাকাররা এসব তথ্য নেওয়ার জন্য ওঁত পেতে থাকছে। সামান্য ভুলেই এসব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কতটা নিরাপদ আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তাও ভাবনার বিষয়। জেনে নিন, ফেসবুক আইডি নিরাপদ রাখার ৭ উপায়।

১। নিজের সঠিক তথ্য ব্যবহার করুন: ফেসবুক আইডিতে আপনার বাস্তব নাম ব্যবহার করুন। আজগুবি নাম এড়িয়ে চলতে হবে। ফেসবুক ফেক তথ্য দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করা সাপোর্ট করে না।

২। লগ-ইন: বিভিন্ন সময় অন্য কারো ডিভাইসে ফেসবুক আইডি লগ-ইন করার প্রয়োজন হয়। কাজ শেষে অনেকেই লগআউট করতে ভুলে যায়। এতে আইডির সুরক্ষা নষ্ট হতে পারে। অন্য ডিভাইসের লগ-ইনে ভুলেও পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করবেন না। ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড বের করা খুব সহজ ব্যাপার।

৩। লিংক ভিজিট: লোভনীয় লিংক ভিজিট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওইখানে ইমেইল/নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড চলে যাবে। সুতরাং আইডি সুরক্ষিত রাখতে অজানা লিংকে ভিজিট থেকে বিরত থাকুন।

৪। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন: টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে কেউ ফেসবুক আইডিতে লগইন করলে আপনার নাম্বারে/ইমেইলে একটি কোড আসবে। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও লগইন করতে পারবে না। তাই এই নিয়ম চালু রাখুন। 

৫। কঠিন স্তরের পাসওয়ার্ড ব্যবহার করুন: দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে আইডি ক্ষতির মুখে নিজেরাই রেখে থাকি। তাই নিজের নাম, জন্ম তারিখ, রোল দিয়ে পাসওয়ার্ড রাখবেন না। কঠিন পাসওয়ার্ড রাখুন।

৬। পাসওয়ার্ড শেয়ার: কারো সাথে নিজের ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এতে করে আইডির সুরক্ষা বাড়বে। 

৭। অপরিচিত বন্ধু না রাখা: ফেসবুকে আমরা আমাদের নিজেদের তথ্য শেয়ার করে থাকি। অনেক সময় ভুল করে ফেসবুকের বন্ধুর তালিকায় আমরা অপরিচিত ব্যক্তিদের যুক্ত করে থাকি। এতে আপনার আইডি নিরাপত্তাহীনতায় থাকে। তাই অপরিচিত বন্ধু বানানো থেকে দূরে থাকুন।

রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence