ফেসবুকে কখন পোস্ট দিলে বেশি ভিউ হবে

১৮ এপ্রিল ২০২২, ০৮:৫৪ AM
ফেসবুক ভিউ

ফেসবুক ভিউ © সংগৃহীত

ফেসবুক পোস্ট। যেটা নিয়ে চিন্তা করতে গিয়ে আপনার দিনের বেশির ভাগ সময় কেটে যায়। স্ট্যাটাসকে আরো আকর্ষণীয় এবং মজার করে তোলা যাতে বেশি বেশি লাইক পড়ে বা মানুষ কমেন্ট করে। কিন্তু যত মাথা ঘামিয়ে স্ট্যাটাসটি দিলেন ততটা সাড়া পেলেন না। এর মূল কারণ কী? গবেষকরা বলছেন, সময়ের বিবেচনা। যত ভালো পোস্টই হোক ঠিক সময়ে দিতে না পারলে মার খাওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক সময়ে দিলে অনেক বেশি মানুষ পোস্টটি দেখতে পাবে।

আমাদের দেশে সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি ফেসবুকে একটিভ থাকে। তাই তখন পোস্ট করলে পোস্টের রিচ বেড়ে যাবে। কিন্তু আপনার পোস্টটি যদি বি২বি (বিজনেস টু বিজনেস) হয় তাহলে সকাল ৯টা থেকে বিকাল ৫ টার মধ্যে পোস্ট করলে ভালো ভিউ পাবেন।

যাদের পোস্টে রিঅ্যাকশন কম পড়ে তাদের জন বাস্টল ডটকম একটি উপায় বাতলে দিয়েছে। প্রতিষ্ঠানটি চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক, কমেন্ট বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, কর্মদিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে পোস্ট দিলে বেশি লাইক পাওয়া যায়। এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে আবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে বেশি সাড়া পাওয়া যায়।

তবে ছুটির দিনের চিত্রটা আবার সম্পূর্ণ আলাদা। এদিন মানুষের জীবনধারায় একটা বড় পরিবর্তন আসে। সোশ্যাল মিডিয়াতেও যার প্রভাব পড়ে। গবেষকরা ছুটির দিনে গুরুত্বপূর্ণ পোস্ট না দিয়ে কর্মদিবসের দিন দেওয়ায় জন্য বলেছেন।

গবেষকরা বলছেন, ফেসবুকে একটা পোস্টে যতটা সাড়া পড়ে তার অর্ধেকটাই আসে পোস্ট হওয়ার দুই ঘণ্টার মধ্যে। টুইটারে আসে পোস্ট হওয়ার আধা ঘণ্টার মধ্যে।

ট্যাগ: ফেসবুক
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬