স্মার্টফোনের বিকল্প আসছে: বিল গেটস

১০ মার্চ ২০২২, ০৮:২২ AM
বিল গেটস

বিল গেটস © ফাইল ফটো

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, স্মার্টফোনের বিকল্প আসছে। ‘ইলেকট্রনিক ট্যাটু’ নামে তিনি এমন এক নতুন প্রযুক্তির কথা ভাবছেন, যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে।

বিল গেটস জানান, কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটু একটি বায়োটেকনোলজি ভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে।

যদিও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে; যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে।

মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এ তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ট্যাংক-সাঁজোয়া যানে কেন ‘জেড’ প্রতীক

এদিকে ইলেকট্রনিক ট্যাটুর প্রাথমিক বাস্তবায়নকে বিল গেটস যথেষ্ট বলে মনে করছেন না। তিনি ভবিষ্যতে এই ডিভাইস আজকের স্মার্টফোনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

বিল গেটস বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি হলিউড মুভিতে দেখা গেছে, কল করতে, বার্তা পাঠাতে বা ঠিকানা দেখতে ইলেকট্রনিক ট্যাটুর ব্যবহার।

তবে বিল গেটসের এই স্বপ্ন কবে সফল হবে এখনো তা বলা যাচ্ছে না। গেটস এবং তার দল নতুন এই ডিভাইসটির ব্যবহার সবার জন্য উন্মুক্ত করার একটি সহজ উপায় খুঁজছেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬