রাশিয়ায় মাইক্রোসফটের পণ্য বিক্রি স্থগিত

০৬ মার্চ ২০২২, ১১:০৬ AM
মাইক্রোসফট

মাইক্রোসফট © ফাইল ফটো

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে।

এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানই নয়, অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে।

প্রতিবেদনে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট। যেকোনো সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করা হচ্ছে।

তবে বর্তমানে রাশিয়ায় যে সকল গ্রাহক মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করছেন তাদের ব্যাপারে প্রতিষ্ঠানটি স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

এর আগে, ইউক্রেন আক্রমণের তৃতীয় দিনে টুইটারের অ্যাক্সেস বন্ধ করে দেয় রাশিয়া। রাশিয়ানরা এখনও ভিপিএন সংযোগ ব্যবহার করে টুইটারের নাগাল পেলেও সরাসরি সংযোগ মিলছে না বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ।

আরও পড়ুন: মাদরাসা ও কারিগরি বোর্ডে আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা

রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুকও নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া। শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে দেয়।

এদিকে, ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬