নতুন ডাটা প্যাকেজ কার্যকর ১৫ মার্চ থেকে

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১২ PM
বিটিআরসির লোগো

বিটিআরসির লোগো © সংগৃহীত ছবি

আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনের নতুন ডাটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। নতুন প্যাকেজে ডাটার অফারের সংখ্যা কমিয়ে পুরাতন ডাটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খান জানান, ১ মার্চের পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানায়, ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডাটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে।

আরও পড়ুন: টেস্ট খেলবেন সাকিব— জানালেন পাপন

এরপর পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে।

নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো- নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।

ট্যাগ: মোবাইল
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬