ফেসবুকে ‘মৃত’ নোবেল, পোস্ট দিয়ে চাইলেন সহায়তা

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ PM

© সংগৃহীত

ফেসবুকে এবার ‘মৃত’ ঘোষণা করা হলো আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলকে। তার ভেরিফায়েড পেজ নোবেল ম্যানকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্টটিতে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে পোস্ট দিয়ে নোবেল জানালেন, এটা বিভ্রান্তিকর। উল্টো তার পেজ থেকেই তিনি ‘রিমেম্বারিং’ থেকে বাঁচতে সহায়তা চাইলেন। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নোবেল লেখেন, ‘‘আমার পেজে কিছুদিন যাবত ‘রিমেম্বারিং’ লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান।’’  এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বর জুড়ে দিয়েছেন।

এর আগে দেশের একাধিক শিল্পীর প্রোফাইল থেকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, অন্যদের করা রিপোর্টে এমনটা করেছে তারা। দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন।

এমনটা হয়েছে লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশসহ বেশ কয়েকজনের বেলায়। সবশেষ গত ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) পর একই জটিলতায় পড়েন চিত্রনায়ক শরিফুল রাজ।

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬